× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক

নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
চ্যাম্পিয়নশিপ রিং
চ্যাম্পিয়নশিপ রিং

এতদিন বিশ্বকাপ জয়ের স্মৃতি সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি ও বিজয়ী পদকে। তবে এবার সেই ঐতিহ্যে যুক্ত হচ্ছে নতুন এক সম্মাননা। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং।

নতুন এই স্বীকৃতির মাধ্যমে শিরোপাজয়ী খেলোয়াড়দের সাফল্যকে আরও স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রফি ও পদকের পাশাপাশি চ্যাম্পিয়নশিপ রিং খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে বিশ্বকাপ জয়ের গৌরবের প্রতীক হিসেবে স্থান পাবে।

ফিফার ওয়েবসাইটে বলা হয়, ২০২৬ বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে ফিফা তুলে দেবে এই বিশেষ রিং।

মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য এবং বাকি ১ হাজার ৯৯৬টি সমর্থকদের জন্য বাজারে আনা হবে।

মূলত, ফাইনাল শেষে মাঠেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরে বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি রিং প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

প্রতিটি চ্যাম্পিয়নশিপ রিংয়ে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচয় এবং আলাদা সিরিয়াল নম্বর। মালিকের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে এই রিং এবং সঙ্গে থাকবে অথেনটিসিটির সনদও।

প্রসঙ্গত, আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে।


এ ক্যটাগরির আরো খবর..