আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী

আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী
চায়নিজ ইকোনমিক জোন

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চায়নিজ ইকোনমিক জোন

আজ সোমবার(২৭ জুলাই) আনোয়ারায় আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতায় এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় বাস্তবায়িত এই প্রকল্প দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পের বৈচিত্র্য এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে আরও বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার ধারাবাহিকভাবে নীতিগত সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি জানান, চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও শিল্পাঞ্চল গড়ে তুলতে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের জন্য দ্রুত সেবা নিশ্চিত করতে শতভাগ কার্যকর ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’ চালুর পাশাপাশি পুঁজিবাজারে কৌশলগত বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিল্পায়নের সঙ্গে শ্রমিকদের আবাসন, উন্নত জীবনমান এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। আনোয়ারা শিল্পাঞ্চলে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠার জন্য চীনা অংশীদারদের প্রতি আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে ওঠা এই প্রকল্প দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

তিনি জানান, প্রায় ৭৭৬ একর এলাকায় গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে সরাসরি ৩৬ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তৈরি পোশাক ও টেক্সটাইলের পাশাপাশি বায়ো-ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও পানীয় প্রক্রিয়াজাতকরণ এবং চামড়াজাত পণ্য উৎপাদনসহ উচ্চমূল্যের বিভিন্ন শিল্প এখানে গড়ে উঠবে, যা দেশের রপ্তানি বহুমুখীকরণে সহায়ক হবে।

বিনিয়োগকারীদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে বেজার ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুত অনুমোদন, গ্যাস-বিদ্যুৎসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের ভাইস চেয়ারম্যান লি চ্যাংগুই এবং বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনকিয়ানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ ১ বিলিয়ন ডলার বিনিয়োগ৩৬ হাজার কর্মসংস্থানBangladesh industrial zoneBEZABIDABRIBRI BangladeshCEIZCEIZ BangladeshChattogram CEIZChinese Economic and Industrial ZoneChinese investment in BangladeshCRBCOSSঅর্থনীতিঅর্থনৈতিক অঞ্চলআনোয়ারাআনোয়ারা চায়নিজ ইকোনমিক জোনআনোয়ারা শিল্প প্রকল্পআমির খসরু মাহমুদ চৌধুরীআশিক চৌধুরীইয়াও ওয়েনওয়ান-স্টপ সার্ভিসকর্ণফুলীকর্মসংস্থানচট্টগ্রামচট্টগ্রাম শিল্পাঞ্চলচামড়াজাত শিল্পচায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনচায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনচায়নিজ ইকোনমিক জোনচীনজি-টু-জি প্রকল্পটেক্সটাইল শিল্পফুড অ্যান্ড বেভারেজবায়ো-ফার্মাসিউটিক্যালসবাংলাদেশবাংলাদেশ অর্থনীতিবাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষবাংলাদেশ-চীন বিনিয়োগবাংলাদেশ-চীন সম্পর্কবিডাবিদেশি বিনিয়োগবিনিয়োগবান্ধব পরিবেশবেজাবেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভরপ্তানিশিল্প বিনিয়োগশিল্পায়নসালাহউদ্দিন আহমদস্কিল ডেভেলপমেন্ট সেন্টার

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।