× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

শিশু হত্যাকারীদের মৃত্যুদণ্ড চান প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা শিশু হত্যা করে তারা সমাজের সবচেয়ে ঘৃণিত জীব, তাদের আমি ধিক্কার জানাই। আশা করি, যারা শিশু হত্যার সঙ্গে জড়িত আদালত তাদের মৃত্যুদণ্ড দেবে, সর্বোচ্চ শাস্তি দেবে- যাতে ভবিষতে এ ধরনের অপরাধ কেউ না করে।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) রাতে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সমাপনী বক্তব্য ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের পক্ষ থেকে রাষ্ট্রপতির ভাষণকে সমর্থন করেন।

স্পিকারে উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার হঠাৎ দেখি শিশু হত্যা বেড়ে যাচ্ছ, এই জিঘাংসা কেন? ছোট্ট শিশু ওদের কী অপরাধ? সামান্য পারিবারিক বিরোধের জের ধরে শিশুকে হত্যা করা হলো। এরা মানুষ না। এ ধরনের বিকৃত মানুষের সর্বোচ্চ শাস্তি আশা করি।

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এলাকার কাছে যদি কেউ শিশু হত্যা করে তাদের ধরিয়ে দিন। আর যদি কেউ পালিয়ে যায়, তাকেও ধরিয়ে দিতে সাহায্য করুন।


এ ক্যটাগরির আরো খবর..