× Banner
সর্বশেষ
সংগ্রাম, রাজনীতি ও জীবনের শেষ প্রান্তে মির্জা ফখরুলের জীবনের নতুন অধ্যায় বিশ্ব জৈব জ্বালানি দিবস আজ: জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বাড়ছে গুরুত্ব ৩০ বছর পর গোবিন্দর কষ্টের কথা প্রকাশ রিয়াদে নিহতদের দেশে ফেরানোসহ প্রাপ্য ক্ষতিপূরনে সহায়তার আশ্বাস ‘টক্সিক’-এর ট্রেলারে ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মিল দেখছে নেটিজেনরা আজ ১০ আগস্ট (২৪ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১০ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার দীর্ঘ ৩৫ বছর পর গণতান্ত্রিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

ACP
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

যশোরের শার্শা সীমান্তে ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপসহ আব্দুল্লাহ নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০ মে) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ যশোরের শার্শা উপজেলার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক আব্দুল্লাহ (২৪) যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, এ অভিযানে তার কাছ থেকে ৮২ বোতল উইনিক্স সিরাপ, দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড এবং নগদ ১ লাখ ১ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯২ হাজার ৫৯০ টাকা।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..