× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

রামুজিতে ফারিয়া

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: নুসরাত ফারিয়া শুটিং করতে ভারতের রামুজি ফিল্ম সিটিতে গেলেন। তার নতুন ছবি হিরো ৪২০-এর শুটিং চলছে সেখানে। ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির। গত শুক্রবার থেকে ছবিটির শুটিং চলছে রামুজিতে।

সিনেমার মানুষের কাছে বিখ্যাত এই ফিল্ম সিটিতে কাজের অভিজ্ঞতা এবারই প্রথম ফারিয়ার। বিষয়টি তার কাছে রোমাঞ্চকরও।

এ ব্যাপারে সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘আমি আনন্দিত যে রামুজি ফিল্ম সিটির মতো এত বিখ্যাত লোকেশনে শুটিং করার সুযোগ পেয়েছি। আমার কাছে এটি স্বপ্নের মতো ছিল। শুটিংয়ের ফাঁকে ফাঁকে রামুজির বিভিন্ন স্টুডিও ঘুরে ঘুরে দেখছি। সিনেমা সম্পর্কে বাড়তি অভিজ্ঞতাও হচ্ছে।’

এরই মধ্যে ভারতের কলকাতা ও বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি হিরো ৪২০–এর অর্ধেক কাজ শেষ হয়েছে। বাকি অংশের কিছু কাজ হবে রামুজিতে।

পরিচালক সৈকত নাসির মুঠোফোনে বলেন, রামুজিতে শুটিং হবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এখানে মারামারিসহ বেশ কিছু দৃশ্যের শুটিং করা হবে। দৃশ্যগুলোতে ফারিয়া ছাড়াও রিয়া সেন, ওম, আশিস বিদ্যার্থীসহ বেশ কয়েকজন অভিনয় করবেন।

পরিচালক জানিয়েছেন, রামুজিতে শুটিং শেষ হলে ছবির শেষ অংশের শুটিং হবে বাংলাদেশে। যৌথ প্রযোজনার এই ছবিটি আগামী ১৯ ফেব্রুয়ারি দুই বাংলায় মুক্তির দিন ঠিক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..