× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

বিনোদন ডেক্স

রাধিকা মার্চেন্ট আম্বানি পরিবারে হবু পুত্রবধূ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
রাধিকা মার্চেন্ট আম্বানি পরিবারে হবু পুত্রবধূ

রাধিকা মার্চেন্ট পেশাদার ভারতনাট্যম শিল্পী । তার জীবনের প্রথম পেশাদার নৃত্যানুষ্ঠানের আয়োজক ছিল ভারতের সবচেয়ে বড় শিল্পপতি মুকেশ আম্বানী পরিবারে। এখন মুকেশ-নীতা আম্বানির পুত্রবধূ হতে যাচ্ছেন এই রাধিকাই।

পেশায় রিয়েল এস্টেট প্রফেশনাল রাধিকা। বয়স ২৪। মুম্বাইয়েরই একটি প্রশিক্ষণ কেন্দ্রে গত আট বছর ধরে পেশাদার নৃত্যশিল্পী হওয়ার জন্য শিক্ষা নিয়েছেন। বাবা বীরেন মার্চেন্ট একটি স্বাস্থ্যপরিষেবা সংস্থার সিইও। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি এবং অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন রাধিকা।

শোনা যায়, ২০১৯ সালেই আম্বানীর ছোট ছেলে অনন্তের সঙ্গে গোপনে বাগদান-পর্ব সম্পূর্ণ হয় রাধিকার। কিন্তু আজ পর্যন্ত অনন্তের সঙ্গে রাধিকার সম্পর্কের কথা নিশ্চিত করে আম্বানী পরিবারের কোনো সদস্যকে কখনও বলতে শোনা যায়নি।

মুকেশ এবং নীতার ছোট ছেলে অনন্ত আম্বানীর বাগদত্তা জনপ্রিয় এই শিল্পী। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আম্বানি হবু পুত্রবধূকে প্রায়ই দেখা যায় তাদের পারিবারিক অনুষ্ঠানে।

সোমবার মুম্বাইয়ে তার প্রথম নাচের অনুষ্ঠানের ঢালাও আয়োজন করেছিলেন আম্বানিরা। সেখানে উপস্থিত ছিলেন আমির খান, সালমান খান, রণবীর সিংয়ের মতো বলিউডের তারকা অভিনেতারা। ছিলেন বলিউডের পরিচালক রাজকুমার হিরানিও।

মুকেশ পরিবারের বধূ হতে যাওয়া রাধিকা তার ভারতনাট্যমের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন সম্প্রতিই। ভারতনাট্যমের শিক্ষার্থীর কাছে তার প্রথম নাচের অনুষ্ঠান বা ‘আরঙ্গাত্রম’ বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ওই অনুষ্ঠানকেই তার প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার শেষ পর্ব এবং আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বলে ধরা হয়। রাধিকার জন্য তার ‘আরঙ্গাত্রম’-এর আয়োজন করেছিলেন মুকেশ-নীতা। যেখানে রাধিকা একজন পেশাদার ভারতনাট্যম শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউডের তারকাদের উপস্থিতিতে।

বলিউড ছাড়াও রাধিকার নাচের অনুষ্ঠানে খেলা, বিনোদন এবং রাজনীতির বহু ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বড় ছেলে এবং মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে এসেছিলেন মা রেশমি ঠাকরেকে সঙ্গে নিয়ে। ছিলেন আদিত্যের ছোট ভাই তেজসও।


এ ক্যটাগরির আরো খবর..