× Banner
সর্বশেষ
জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী

রাজশাহীর ২শ’ ২১ স্কুলে নেই প্রধান শিক্ষক

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ প্রধান শিক্ষক না থাকায় স্কুলগুলো চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অবসর, ভিন্ন চাকুরীতে চলে যাওয়া, বিদেশ গমন এমন নানা কারণে রাজশাহীর ১০টি উপজেলার ২শ’ ২১টি স্কুলে প্রধান শিক্ষক নেই।শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীরা বলছে, এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। অবশ্য জেলা শিক্ষা কর্মকর্তার দাবি, শিগগিরই সমস্যা’র সমাধান হবে।

বিশ্ববিদ্যালয়ে চাকরি নেয়ায়, রাজশাহী পবা উপজেলার এ স্কুলের প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। তাই ১২ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক আনিসুর রহমান। এতে অধিকাংশ সময় তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বেকায়দায় পড়তে হচ্ছে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের। এটা শুধু এই স্কুলেই নয় জেলার প্রধান শিক্ষক পদ শূন্য ২’শ ২১টি স্কুলের একই অবস্থা। আর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা বলছেন, একই সঙ্গে প্রধান ও সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে হিমসিম খাচ্ছেন তারা।

পবা রাজশাহী শ্যামপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আনিসুর রহমান বলেন, ‘একজন প্রধান শিক্ষককে অফিসিয়াল কাজের জন্য যেভাবে ব্যস্ত থাকতে হয় তখন তার ক্লাস নেয়ার সুযোগ থাকে না।’

জেলার পবা উপজেলার ১৯টি, মোহনপুরে ১৯টি, বাগমারায় ৪০টি, গোদাগাড়িতে ১২টি, চারঘাটে ২৫টি, তানোরে ৩৭টি, পুঠিয়ায় ২৪টি, বাঘায় ১৮টি ও সদরের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষক নেই। অবশ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবুল কাশেমের দাবি, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলায় প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষকের প্রায় ৪শ’টি পদ শূন্য রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..