× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পৌর নির্বাচনে সহিংসতার আশঙ্কা

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ পৌরসভা নির্বাচনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বিদ্রোহী প্রার্থীদের কারণে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন নির্বাচন পর্যবেক্ষকেরা।

তারা বলছেন, নির্বাচনে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে হবে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার অভাবই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর অন্যতম কারণ বলে মনে করেন তারা।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ৮০ জন এবং বিএনপির ৫০ এর অধিক প্রার্থী ‘বিদ্রোহী’ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে।

ইতোমধ্যে এসব বিদ্রোহী প্রার্থী দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন নিজ নিজ দলে। কেন্দ্র থেকে মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে তৃণমূলে অনেক জায়গায় ঘটেছে প্রার্থীদের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও।

নির্বাচন পর্যবেক্ষক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘রাজনৈতিক আদর্শ থেকে ক্রমশ রাজনৈতিক দলগুলোর সরে নেতৃত্বের প্রতি আস্থাহীনতা বিদ্রোহী প্রার্থী তৈরির মূল কারণ।’

তাদের আশঙ্কা, পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কারণে সৃষ্ট যেকোনো ধরণের সহিংসতার ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভোটের ফলাফলে।

নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ বলেন, ‘নির্বাচনের আগের পরিবেশ ইতোমধ্যে উত্তপ্ত হয়ে গেছে। নির্বাচনের দিন যে সংঘর্ষ হবে না একথা আমরা বলতে পারব না।’ ধাপে ধাপে পৌরসভা নির্বাচনের আয়োজন করা হলে এক্ষেত্রে সুব্যবস্থাপনা তুলনামূলক ভালো হতে পারতো বলেও মনে করেন পর্যবেক্ষকেরা।


এ ক্যটাগরির আরো খবর..