× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেনবর্তমান সরকার নারী ও শিশুদের ক্ষমতায়নপ্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।

মন্ত্রী আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সুইডেনের রাষ্ট্রদূত Nicolas Weeks এর সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সমাজকল্যাণনারী ও শিশু উন্নয়নলিঙ্গ সমতাসামাজিক নিরাপত্তা এবং মানবিক সহায়তা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী বলেনসুইডেনের মতো উন্নত দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা আমাদের এই যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নারীদের অর্থনৈতিক স্বাবলম্বীশিশু অধিকার সুরক্ষাবয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে সুইডেনের সাথে যৌথ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। আলোচনায় উভয় পক্ষ রোহিঙ্গা শরণার্থী সংকটনারী উদ্যোক্তা উন্নয়নশিশু অধিকার ও শিক্ষাপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি এবং টেকসই সমাজ উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেনবর্তমান সরকার আরো বাংলাদেশের জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেনইউনিভার্সালি ফ্যামিলি কার্ড বিতরণ করব। আগামী দিনে দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে পর্যায়ক্রমে এ কর্মসূচি আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে। তিনি বলেনগত ১০ মার্চ ঢাকায় প্রথম ধাপে ৩৭হাজার ৮১৪টি এবং দ্বিতীয় ধাপে বগুড়া জেলায় ৯১১টি পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাসিক ২৫০০ টাকা করে উপকারভোগী পরিবারগুলো ভাতা পাবেন। এই ভাতার টাকা উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংকের একাউন্টের মাধ্যমে ঘরে বসেই পাবেন।

মন্ত্রী বলেনবর্তমান সরকার শিশুদের প্রতি গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে ফুড প্রোগ্রাম বাস্তবায়ন করছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপন সম্প্রসারণশিশু একাডেমির মাধ্যমে শিশুদের বিকাশে কো- কারিকুলাম শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যুবক ছেলে-মেয়েদের স্বাবলম্বী করতে বিভিন্ন দেশের ভাষার ওপর প্রশিক্ষণকেয়ারগিভারকেয়ার ওয়ার্ক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রাষ্ট্রদূত Niicolas Weeks বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেনসুইডেন বাংলাদেশের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর করতে চায়। তিনি নারী ও শিশু সুরক্ষালিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধশিশু পুষ্টি ও শিক্ষাএবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা খাতে সুইডেনের সম্ভাব্য সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি জানানসুইডেন বাংলাদেশের সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে টেকনিক্যাল সহায়তাপ্রশিক্ষণ ও আর্থিক সমর্থন প্রদান অব্যাহত রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..