× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

রাজধানীতে বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: শুল্ক ফাঁকি দিয়ে আমদানির অভিযোগে রাজধানীর গুলশান থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার রাতে এক্স ফাইভ মডেলের গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জাফর সিদ্দিকী চৌধুরী নামে এক ব্যবসায়ী গাড়িটি আমদানি করেছেন। সাবেক জার্মান রাষ্ট্রদূত হোলগার ভিলফ্রেড মাইকেলের নামে গাড়িটি আমদানি হয়েছে বলে কাগজে-কলমে দেখানো হয়েছে। ভুয়া কাগজপত্র দিয়ে গাড়িটির রেজিস্ট্রেশন করা হয় পিরোজপুর থেকে। গাড়িটির মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানান তারা।

শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটি সঙ্গে অন্য কোন অনিয়মের যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করে দেখছে শুল্ক গোয়েন্দারা।


এ ক্যটাগরির আরো খবর..