× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

স্টাফ রিপোর্টার যশোর (আবুল কালাম আজাদ)

যশোরের সন্ত্রাসী হামলায় যুবদল সহ-সভাপতি ধনী নিহত

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
সন্ত্রাসী হামলায় যুবদল সহ-সভাপতি ধনী নিহত

যশোরে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধ্বনিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বেজপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।স্বজনদের দাবি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ হামলাকারীদের একজনকে সনাক্ত করেছে। তাকে আটক করতে পারলেই হত্যাকাণ্ডের জট খুলবে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের শ্যালক তপু রহমান জানান, আজ সকাল সাড়ে ১১টায় বাড়ি থেকে বের হয়ে সামনের একটি ফার্মেসিতে বসেছিলেন বদিউজ্জামান ধ্বনি। এ সময় স্থানীয় সন্ত্রাসী রায়হান, রহিম, আকাশসহ ৪/৫ জন সন্ত্রাসী তার ওপরে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্ত্বরা তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। স্বজনদের দাবি, এলাকায় আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে মনোয়ার নামে এক ব্যক্তি তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এদিকে প্রিয়জনকে হারানোর বেদনায় বুকফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে ধনীর বাড়ি। স্ত্রী, সন্তান ও বোনদের কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না প্রতিবেশীরাও। কোন কারণ ছাড়াই বাড়ি থেকে বের হয়েই ধনী হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।এদিকে যুবদল নেতার মৃত্যুর সংবাদ শুনে বিএনপি ও তরঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, বদরুজ্জামান ধ্বনি বা একজন সাদা মনের মানুষ। এলাকার লোকজন তার কাছে বিভিন্ন বিষয়ে শলা পরামর্শ নিতো এবং তার মধ্যস্থতায় বিভিন্ন সমস্যার সমাধান করতো। তিনি এভাবে খুন হবেন এটা আমরা ভাবতেই পারছি না। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।
বিএনপির সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বদিউজ্জামান ধ্বনি একজন নির্ভেজাল রাজনৈতিক নেতা ছিলেন। তার সাথে কারোর কোন বিরোধ ছিল না।  এভাবে প্রকাশ্য দিবালোকে তার হত্যায আমরা মেনে নিতে পারছি না। এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদেরকে পুলিশ প্রশাসন সনাক্ত করে বিচারের মুখোমুখি করবে এটাই প্রত্যাশা করি। হামলার ঘটনা খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে রায়হান নামে এক হামলাকারীকে সনাক্ত করা হয়েছে। তাকে আটক করতে পারলেই হত্যাকাণ্ডের জট খুলবে।
তিনি আরো বলেন, নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় সৎজন হিসেবে পরিচিত বদিউজ্জামান ধনী মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..