× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস (Mr. Paulo Fernando Dias Feres) আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

মৎস্য ও  প্রাণিসম্পদ এবং কৃষিখাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় বৈঠকে আলোচনা হয়।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান এবং ব্রাজিল মিশনের উপপ্রধান মি. লিওনার্দো জানুজ্জি (Mr. Leonardo Januzzi) উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ব্রাজিল থেকে মাংস আমদানির বিষয়ে বললে মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে দেশে প্রয়োজনীয় অবকাঠামো, সংরক্ষণব্যবস্থা এবং শীতল সরবরাহ শৃঙ্খল (কোল্ড চেইন) আরও উন্নত করা জরুরি। তিনি বলেন, ব্রাজিল সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাওয়া গেলে তা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী বাংলাদেশে নিরাপদ, মানসম্মত ও আন্তর্জাতিক মানের মাংস উৎপাদন নিশ্চিত করতে ব্রাজিলকে বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা  স্থাপনে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে উন্নত প্রযুক্তিনির্ভর মানসম্মত মাংস উৎপাদন যেমন সম্ভব হবে, তেমনি উৎপাদিত মাংস আন্তর্জাতিক বাজারে রপ্তানির পাশাপাশি দেশের স্থানীয় বাজারেও সরবরাহ করা যাবে।

 এ সময় স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি (এসপিএস)  সার্টিফিকেশন-অর্থাৎ প্রাণিস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং উদ্ভিদস্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক মানপত্র-সংক্রান্ত বিষয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষ প্রাণিসম্পদ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..