× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সালথায় দুই মোড়লের দ্বন্দ্বে তছনছ জনপদ, ভাঙচুর-অগ্নিসংযোগে আতঙ্কে সাধারণ মানুষ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার

কোটচাঁদপুরে মোটর সাইকেল ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২০
দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার মিলন ( ৫০ ) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুরের গোবিন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার মিরণের বাড়ি যশোরে।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুব  আলম জানান, আবুল বাশার মিলন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামে শশুর বাড়ি  যাচ্ছিলেন। পথে গোবিন্দপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটর সাইকেল চালক আবুল বাশার মিলন ঘটনাস্থলে মারা যান। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..