× Banner
সর্বশেষ
চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে -ট্রাম্প পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি

ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজনকে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার বাগধা ইউনিয়নের  নতুন কালীবাড়ী বাজারে বাদশা আকন ট্রেডার্স’র সামনে  সামনে বসে ইউপি সদস্য প্রদীপ রায়ের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে উপেন পান্ডে(৫৫) ও তার ছেলে মানিক পান্ড(৩৫)’র উপর হামলা করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
এসময় বাধা দিতে গেলে মন্টু রায়(৩৬)সহ আরো দুইজনকে পিটিয়ে আহত করে প্রদীপ রায়সহ তার লোকজন। পরে পিতা ও পূত্রসহ তিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে। এঘটনায় উপেন পান্ডের মেয়ে মুক্ত পান্ডে বাদী হয়ে সোমবার রাতেই ইউপি সদস্য প্রদীপ রায়কে প্রধান আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে ইউপি সদস্য প্রদীপ রায় সাংবাদিকদের জানান, প্রতিপক্ষের লোকজন আমার উপর হামলা করে গুরুতর আহত করে। এসময় তারা আমার সাথে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত) সুশংকর মল্লিক সাংবাদিকদের বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শেষে থানায় মামলা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..