মেহেরপুরে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহের আমজাদ,মেহেরপুর:  মেহেরপুরে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস উপলক্ষে “সবার জন্য স্বাস্থ্য” বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বি.এন.এ, স্বানাপ ও নার্সদের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। আরএমও ডাঃ এহসানুল কবীরের নেতৃত্বে র‌্যালীটি পৌর ঈদগাহ গেট থেকে শুরু করে ওয়াপদা সড়ক প্রদক্ষিন শেষে জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে মেহেরপুর জেরারেল হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার তাহাজেল হোসেনের সভাপতিত্বে “সবার জন্য স্বাস্থ্য” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ শামীম আরা নাজনিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরএমও ডাঃ এহসানুল কবীর, উপ-তত্বাবধায়ক (সেবা) নাজমা খাতুন, জেলা পাবলিক হেলথ এর নুর নাহার, ইম্প্যাক্ট এর অধ্যক্ষ ফ্লোরা নন্দিতা চেীধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নার্স সুপার ভাইজার পাপিয়া খাতুন,সাইদা মরিয়ম,কুলসুম আরা, শুশিলা মন্ডল, শিরিন আক্তার, হেমা, আছিয়া প্রমুখ। এর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।