মধুখালীতে সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের চোখের চিকিৎসা ক্যাম্প

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলা কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের চোখের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুর রহমান দোলনের সহযোগীতায় এবং পূর্বখাবাসপুর (লঞ্চ ঘাট) ফরিদপুর বি.এন.এস.বি. জহুরুল হক চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০.০০ হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের চোখের চিকিৎসা দেওয়া হয়।

এখানে মধুখালী উপজেলার প্রায় ৫০০ জন নারী-পুরুষ বিনামূল্যে চোখের চিকিৎসা পত্র, ঔষুধ, চশমা এবং অপারেশনের ব্যবস্থা পত্র গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন বার্ংলাদেশ কৃষক লীগের সহসভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের স্থায়ী কমিটির সদস্য এবং কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।

সঙ্গে ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ ফরিদপুর জেলা কমিটির সদস্য সর্চিব এবং কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন এর প্রধান নিবার্হী কমকর্তা শেখ শহীদুল ইসলাম জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইনামুল হাসান, ফরিদপুর যুবলীগের সদস্য মোঃ মনিরুজ্জামান মৃধা (লিটন) মেগচামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা মোঃ খুরশিদ আলম, বাগাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন (লাল) সুজিৎ বসু সহ আরো অনেকে।

ক্যাম্প পরিচালনায় ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক মোঃ একরাম হোসেন (তপন) মোহাম্মাদ আলী, সাহারুল হক সুরুজ, সেতু, সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গন্যমান ব্যক্তিবর্গ প্রমুখ।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।