× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম এর বিরুদ্ধে দূর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলেজের সামনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে উত্তেজিত শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ঘন্টাব্যাপি অবরোধ করে রাখে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এসময় মেহেরপুর সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল কলেজ প্রশাসনের সাথে কথা বলার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেই। এর আগে কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। জেলা ছাত্র লীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, কলেজ শাখার সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা সহ কলেজর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবরোধে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, কলেজের অধ্যক্ষ দরিদ্র শিক্ষার্থীদের কাছ থেকে পরিক্ষার ফরম পূরনের সময় অতিরিক্ত অর্থ নেয় এবং দরিদ্র শিক্ষার্থীদের কোন ধরনের সহযোগিতা করেন না। এছাড়া কলেজের বিভিন্ন খাত থেকে যে অর্থ আয় হয় সেখানে বিভিন্ন ধরনের অনিয়ম করে থাকেন। কলেজর দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করা সহ কলেজের বিভিন্ন ধরনের অনিয়ম বন্ধ করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেয় বক্তারা। উত্তেজিত শিক্ষার্থীরা অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের পদত্যাগেরও দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..