মোঃ শহিদঃ বাংলাদেশের বেশ কয়েকটি সম্প্রদায়ের মানুষ জন্মগত পরিচয়ের কারণে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছে। মানবতাকে উপেক্ষা করে কোন জাতি উন্নয়নের শিখরে আরোহণ করতে পারে না। বলেছেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর সভাপতি মোঃ ইসরাফিল আলম এমপি।
আজ ১ ডিসেম্বর রবিবার রাজধানীতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) দশম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হরিজন দলিত সম্প্রদায়ের লোকেরা জন্ম এবং কর্ম সূত্রে সমাজের বৈষম্য পীড়িত। এসব জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে বিডিইআরএম। দেশে বেকার দলিত যুবক-যুবতীদের জন্য দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের পেশা পরিবর্তনে সহায়তা করা হচ্ছে।




