× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মাগুরায় ৪৫২ শিক্ষার্থীর শিক্ষা সহায়তা প্রদান

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ ৪৩১ জন এস এস সি পরীক্ষার্থীর ফরম পূরনের বোর্ড ফি ও ২১ জন মেধাবী ছাত্র-ছাত্রীর শিক্ষাবৃত্তি দিয়েছে জাগরনী চক্র ফাউন্ডেশন।

আজ বুধবার সকালে ফাউন্ডেশন কার্যালয়ে বোর্ড ফি বাবদ মানবিক শাখার জন্য ১৩৩৫ টাকা ও বিজ্ঞান শাখার জন্য ১৫০০ টাকা ও বৃত্তি বাবদ ৫হাজার টাকা হিসাবে মোট ৫ লাখ ৭০  হাজার ৬৭৫ টাকা দেয়া হয়। মাগুরা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রুহোল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন। জাগরণী চক্রের এলাকা ব্যবস্থাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মালা রানী বিশ্বাস, জাগরণীর জোনাল ম্যানেজার গোলাম মোস্তফা, শাখা ব্যবস্থাপক রান্নু আলী খন্দকার, মাসুদুজ্জামান, অপর কর্মকর্তা শাহিন মৃধা, আব্দুস ছালাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয় ২০০২ সাল থেকে সারা দেশে প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে ২ কোটি ৮৫ লক্ষ ৭৩ হাজার ৩৫ টাকা শিক্ষা সহায়তা দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..