× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

বরিশাল গৈলা বাজারে ২৪ প্রহর ব্যাপী মহানাম সংকীর্ত্তন শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

বরিশাল থেকে অপূর্ব লাল সরকার:  প্রতি বছরের ন্যায় এবছরও বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলা বাজারে কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির উদ্যোগে তিনদিন ব্যাপী ৪৫ তম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠান শুরু হয়েছে।

২৪ প্রহর ব্যাপী ২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠান্তে মহানাম যজ্ঞানুষ্ঠান শুভ গন্ধাধিবাসের মাধ্যমে ২২, ২৩, ও ২৪ ফেব্রুয়ারি শনি, রবি ও সোমবার অবিরাম শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন শেষে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রভাতে নাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্ত্তন, শান্তি আর্শিবাদ ও প্রসাদ বিতরণ এবং মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা, আরতী কীর্ত্তন, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে।

গৈলা বাজার কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির সভাপতি ব্যবসায়ী সুশান্ত কর্মকার ও সাধারণ সম্পাদক এনজিও পরিচালক কাজল দাশগুপ্ত জানান, সংঘাত ও অশান্তিময় বিশ্বে হিংসা, লোভ লালসা আর অহম বিসর্জনের মাধ্যমে বিশ্ব জননীর সন্তানদের অগ্রগতি, শান্তি ও মঙ্গল কামনায় ২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় শুভাধিবাসের মধ্য দিয়ে শুভ সূচনা হবে তিন দিনের মহানাম সংকীর্ত্তন।


এ ক্যটাগরির আরো খবর..