× Banner
সর্বশেষ
আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
মমতাজ বেগমের মৃত্যুতে শোক

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় পরিবেশ মন্ত্রী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) অধ্যাপক মমতাজ বেগম কেবল একজন সফল রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন সফল সংগঠক ও আলোকিত মানুষ। মমতাজ বেগম ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানসহ মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাঙালি জাতির স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখেছেন এই বীর নারী।
বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরেও তাঁর সংগ্রাম থেমে থাকেনি। তিনি আজীবন নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে থেকে সেবা করে গেছেন। সমাজে নারী অধিকার প্রতিষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম এর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
উল্লেখ্য, ১৯৭০-এর নির্বাচনে বিজয়ী জাতীয় পরিষদের সাত জন নারী প্রতিনিধির অন্যতম অধ্যাপক মমতাজ বেগম (৭৪) শনিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির ভূতের গলিস্থ নিজ বাসায় মৃত্যু্ববরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..