× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হচ্ছে আজ। প্রধান দুটি রাজনৈতিক দল পৌর নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী চুড়ান্ত করায়, জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। তবে কিছু কিছু এলাকায় পছন্দের প্রার্থী দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা প্রতিবাদ জানাচ্ছে।

মেয়র পদে প্রার্থী চুড়ান্ত করে প্রত্যয়নপত্র দেয়া শেষ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। সে অনুযায়ী রিটার্নিং কর্মকতার কাছে মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা।

দুটিতে ভোট স্থগিত করায়, প্রথম দফায় ভোট হবে ২৩৪টি পৌর এলাকায়। নির্বাচনে এককভাবে প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগ। বিএনপি মাত্র দুটি পৌরসভায় জোট শরিকদের ছাড় দিলেও বাকিগুলো রেখেছে নিজে দের হাতে।

এদিকে সুপারিশ করে পাঠানো চার প্রার্থীর একজনকেও মনোনয়ন না দেয়ায় মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগ থেকে গণপদত্যাগ করেছে নেতাকর্মীরা।

শরিয়তপুরের জাজিরা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাস মুন্সী। পছন্দের প্রার্থী মনোনয়ন না পাওয়ায় চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। দলের মনোনয়ন না পেয়ে অনেকেই নিয়েছেন স্বতন্ত্রভাবে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত।

তবে দিনাজপুর, পঞ্চগড়, লক্ষ্মীপুর ও রাজবাড়ীসহ অন্য জেলাতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছে পৌর নির্বাচনের প্রার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..