বরগুনা জেলার আমতলী উপজেলা,শাখারিয়া মধ্য চাউলা নিবাসী শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলির সদস্য মতুয়ারত্ন শ্রীমৎ গৌরাঙ্গ সাধু ঠাকুর এর মা শ্রীমতী সরস্বতী রানী ইহ জগত ছেড়ে পরলোক গমন করেছেন(“দিব্যান্ লোকান্ সা গচ্ছতু”)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর।
আজ ১৫ মে রোজ রবিবার সকাল ১১ টা ১৫ মিনিটে ইহ জগৎ ছেড়ে হরিধাম গমন করেন।
যাত্রাকালে ছেলে মেয়ে নাতি নাতনী আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।





