ভোলায় ৭৫ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

ভোলায় ৭৫ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

কামরুজ্জামান শাহীন, ভোলা: ভোলা সদর উপজেলায় ৭৫ পিচ ইয়াবাসহ মো. সিরাজ সিকদার (৪৫) ও মো. লোকমান আউলিয়া (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার(৩০ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নং এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরকৃত মো. সিরাজ সিকদার ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘারহাওলা ৫নং ওয়ার্ডের মো. মোসারফ হোসেন সিকদারের ছেলে ও মো. লোকমান আউলিয়া সদর থানার বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত আমির হোসেনের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) (নিঃ) মো. আসাদুজ্জামান খান ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে, ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নং এলাকা অভিযান চালিয়ে মো. সিরাজ সিকদার ও মো. লোকমান আউলিয়া নামে দুই ব্যাক্তিকে ৭৫ পিচ ইয়াবা ও একটি মোবাইলসহ আটক করা হয়েছে।

ভোলা সদর থানা সূত্রে জানা যায়,তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী সিরাজ সিকদারের বিরুদ্ধে ভোলা সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।