যশোরে পৌছেছে ৯৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন

যশোরে পৌছেছে ৯৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন

যশোর প্রতিনিধি: যশোরে প্রথম ধাপে ৯ হাজার ৬শ’ ভায়াল বা ৯৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁঁছেছে।

আজ ৩০ জানুয়ারি ভোর রাত সাড়ে ৪টার দিকে বেক্সিমকো কোম্পানির ফ্রিজারভ্যানযোগে ভ্যাকসিনগুলো এসে পৌছায়। এসময় সিভিল সার্জনের নেতৃত্বে ভ্যাকসিন গ্রহণ কমিটি ৮ কার্টুনের ওই টিকার চালানটি গ্রহণ করেন।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ভ্যাকসিনগুলো জেলা ইপিআই স্টোরে উপযুক্ত তাপমাত্রা সংরক্ষণ করা হয়েছে। টিকা প্রদানকালে ৬জন করে টিম গঠন করা হয়েছে। জেলার ১০টি কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে। ইউনিয়নেও একটি করে টিম গঠান করা হয়েছে। এছাড়া ১০টি রিজার্ভ টিম রাখা হয়েছে।

আগামীকাল সোমবার থেকে টিকা প্রদান প্রশিক্ষণ শুরু হবে। ৬ ফেব্রুয়ারি মধ্যে প্রশিক্ষণ শেষ করা হবে এবং সরকারের দেওয়া অগ্রাধিকার তালিকা অনুযায়ী টিকা প্রদান করা হবে। এছাড়া টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবেলায়ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।