বেনাপোলে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৯৭ বোতল ফেন্সিডিল, ৩২৮ বোতল খালি ফেন্সিডিলের বোতল, ৫ লিটার তরল পর্দাথ,১ টি sinamin Chlorpheniramine Maleate USP. 100 ML. সিরাজ,১ টি কসটেপ, চিনি ১ কেজিসহ মনিরুজ্জামান কালু(২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্টথানা পুলিশ।
আটক আসামী হলেন,  বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের আব্দুল রহিম সরদারের ছেলে মনিরুজ্জামান কালু (২৫)।
পুলিশ জানায় রবিবার (২০ ডিসেম্বর) রাতে ভবেরবেড় গ্রামস্থ মোরশেদের ভাড়া বাড়ির তিনতলা ফ্লাটে মধ্যে হতে ৯৭ বোতল ফেন্সিডিল,৩২৮ বোতল খালি ফেন্সিডিলের বোতল, ৫ লিটার তরল পর্দাথ, ১ টি sinamin Chlorpheniramine Maleate USP. 100 ML. সিরাজ,১ টি কসটেপ, চিনি ১ কেজিসহ মনিরুজ্জামান কালুকে গ্রেফতার করেন।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।