× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

২১ ডিসেম্বর মঙ্গলবার দিনের শুরুতে দেখুন আপনার রাশিফল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Tuesday-Horoscope.jpg
Tuesday Horoscope

সকাল বেলা ঘুম থেকে উঠে দেখুন নিজের রাশিফল। আর যদি রাশিফলে কোন বাধার কথা বলা থাকে, তা এড়িয়ে চলুন। আজ ২১ ডিসেম্বর মঙ্গলবার দিনের শুরুতে দেখুন আপনার রাশিফল। পরিবারের সকলের সঙ্গে মিষ্টি সময় কাটান, সর্বোপরি বুঝে ব্যয় করুন- দেখবেন জীবন হবে সুমধুর।

মেষঃ কর্মক্ষেত্রে বিশেষ কিছু করার আগে, অন্যদের থেকে পরামর্শ নিন। নিজের ভালো লাগে এমন কিছু করুন আজ। জিনিস গুছিয়ে না রাখলে, চুরি যেতে পারে। যে আত্মীয়রা ঋণ নিয়ে ফেরত দেয়নি, তাঁদের থেকে দূরে থাকুন।

বৃষভঃ আজকের দিনের সবকিছুই আপনার ইচ্ছানুসারে এগোবে। ব্যাঙ্কের কাজ করার সময় সাবধানে করতে হবে। শারীরিক কিছু সমস্যা হতে পারে আজ। রাতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান।

মিথুনঃ মোবাইল দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলবেন। মন খারাপ থাকলে, কাজে উন্নতি হবে না। বেশি দুশ্চিন্তা করা বন্ধ করুন। কাছের বন্ধুর মাধ্যমে আর্থিক উন্নতি হবে।

কর্কটঃ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে, প্রভাবশালী মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়বে। নতুন ধারণা বাস্তবায়িত করায়, লাভবান হবেন। অবসর সময়ে ভালো কিছু করুন। অন্যের কথা শুনে বিনিয়গে, আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সিংহঃ সন্ধ্যের দিকে গোটা পরিবারের জন্য খুশির খবর আসবে। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন।

কন্যাঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে চিন্তে নেবেন।

তুলাঃ ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে। পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন। ব্যবসার প্রয়োজনে কারো থেকে পরামর্শ নিতে পারেন।

বৃশ্চিকঃ ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু খারাপ খবর পাবেন। ওজন ঠিক রাখতে, ব্যায়াম করুন।

ধনুঃ বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। নিজের পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ না করাই মঙ্গলের। আজকের দিনে গর্ভবতী মায়েরা সাবধানে চলাফেরা করুন।

মকরঃ চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। ভাগ্যের উপর নির্ভর করে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন।

কুম্ভঃ অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ। নিজের রাগকে বড় করে দেখাবেন না। পিতা মাতার শারীরিক সমস্যার জন্য কিছু অসুবিধা হতে পারে। ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন।

মীনঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। আজকে কিছুটা আরাম করতে পারবেন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো।


এ ক্যটাগরির আরো খবর..