× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক

দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স - পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার ‘ওয়াটার অ্যাম্বুলেন্স’ চালু করতে যাচ্ছে। আজকের এই দিনটি পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য খাতে একটি মাইলফলক হিসেবে ইতিহাসে স্থান পাবে।

আজ রাঙ্গামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট ‘রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল’ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের একটি মৌলিক অধিকার এবং এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে স্বাস্থ্যসেবা পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি। বর্তমান সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে ক্লিনিক ও মাতৃসেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

এ অঞ্চলে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সংকট নিরসনে আমি ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে, পার্বত্য তিন জেলার স্বাস্থ্য খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

চিকিৎসকদের উদ্দেশ্যে দীপেন দেওয়ান বলেন, রোগীদের প্রতি কেবল চিকিৎসা নয়, বরং সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, রোগীদের মানসিক দিক বিবেচনা করে মানসম্মত সেবা প্রদান করা জরুরি। চিকিৎসকদের আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করতে সরকার অবকাঠামোগত উন্নয়নের পদক্ষেপ নিচ্ছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারেন।

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতিভূষণ বড়ুয়া, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল ইকরামুল রাহাত, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী পরিচালক শর্মি চাকমা, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর প্রমুখ|

প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী হাসপাতালের নতুন ভবনের ফলক উন্মোচন করেন।


এ ক্যটাগরির আরো খবর..