বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার বড় আঁচড়া গ্রামের সুবাস হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩০) ও সুজন হাওলাদার। উভয় থানা বেনাপোল।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে ডিবি পুলিশ জানায়, বেনাপোল থানাধীন বেনাপোল বাজারস্থ নুর শপিং কমপ্লেক্স এর বিপরীত পার্শ্বে স্টার মেডিকেল হল নামক দোকানের সামনে বেনাপোল টু যশোরগামী রাস্তার (পাকা) উপর হইতে ৬ বোতল বিদেশী মদসহ আটক করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৩০,০০০ হাজার টাকা মাত্র।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।