বিশ্ব ভালবাসা দিবসে স্কুল ছাত্রীকে ভালবাসতে গিয়ে এক বছরের জেল

খান নাজমূল হুসাইন,তালা প্রতিনিধি: একে অন্যের সাথে গভীর প্রেমজ সম্পর্ক। আজ বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে এক বছরের জেল হলো প্রেমিকের। সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পাশ্ববর্তী ভবানিপুর গ্রামের সরজিত মন্ডলের মেয়ে ঘোনা পল্লী মঙ্গল হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। এদিকে, ঘোনা গ্রামের মনিরউদ্দীন গাজীর ছেলে ইমরান হোসেন সুজন একই স্কুলের নবম শ্রেণির ছাত্র।

নাম প্রকাশ না করার শর্তে ঘোনা গ্রামের ইমরানের এক বন্ধু জানান, স্কুলে যাতায়াতের সুবাদে পরিচয় সুজন ও মেয়েটির। ৬ মাস আগে লেখাপড়া ছেড়ে ইমরান ইটভাটায় শ্রমিকের কাজে চলে যায়। মোবাইল ফোনে তাদের কথাও চলতে থাকে। কিছুদিন আগে মেয়েটি অন্য একটি ছেলের সাথে সম্পর্ক গড়ে তোলে। এটা নিয়ে দুজনের মধ্যে মান-অভিমান চলছিল। সোমবার রাতে বাড়ীতে এসেছে ইমরান। মঙ্গলবার স্কুল চলাকালিন সময়ে তারা বিদ্যালয়ের পেছনে গিয়ে কথা বলছিলো। সেখানে দুজনের মধ্যে তর্ক হয়। এ সময় মেয়েটির এক বান্ধবী এসে বিদ্যালয়ের শিক্ষকদের জানালে শিক্ষকরা গিয়ে মেয়েটি ও ছেলেটিকে বিদ্যালয়ের পেছনের রাস্তায় গিয়ে একত্রে ধরে ফেলে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল প্রদান করা হয়েছে।

স্থানীয় শামীম আহম্মেদ জানান, ছেলে ও মেয়েটির একসাথে তোলা অসংখ্য ছবি ও চিঠিপত্র রয়েছে। এসব প্রমাণসহ যখন ভ্রাম্যমান আদালতের বিচারককে জানাতে গিয়েছিলাম তখন স্কুলের সহকারি শিক্ষক বিশ্বনাথ ব্যানার্জী আমাদের উপর আক্রমণ করে প্রমাণ নষ্ট করার চেষ্টা করে। বিচারককে তাদের ভালবাসার তথ্য  জানাতে পারিনি।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন বলেন, মেয়েটির সাথে ইভটিজিং করায় ছেলেটিকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।