দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১৯৭৫ জন, মৃত ২১ জন ও সুস্থ ৪৩৩

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবে ৯৪৫১ টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। সুস্থ হয়ে ফিরেছে ৪৩৩ জন।

আজ সোমবার (২৫ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

সারাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৫ হাজার ৫৮৫ জন, মোট মৃত্যু ৫০১ জন এবং সুস্থ হয়ে ফিরেছে ৭ হাজার ৩৩৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৬১ শতাংশ আর মৃত্যুর হার ১.৪১ শতাংশ।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।