বেনাপোলে একাধিক মাদক মামলার এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ রনি (৩০) নামে একাধিক মাদক মামলার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর বেনাপোল সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (০৮ মার্চ) দুপুরে ভবেরবেড় গ্রাম আসামির নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিম পাড়ার মৃত আলাউদ্দিন শেখের ছেলে রনি (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসিফুজ্জামান জানান, তার সার্বিক তত্ত্বাবধানে একটি টিম রনির নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।