শার্শায় ৮টি হাতবোমাসহ ৫ বিএনপি কর্মী আটক

আঃজলিল(শার্শা) : শার্শা সীমান্ত থেকে আটটি তাজা হাতবোমাসহ বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শার্শার ডিহি ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-বেনাপোলের রঘুনাথপুর গ্রামের নুরুল ইসলাম (৪৬), গোকর্ন গ্রামের ওলিয়ার রহমান (৪৮), পন্ডিতপুর গ্রামের ইসমাইল সর্দার (৪৭), আব্দুল মাবুদ (৫০) ও গিয়াস উদ্দিন (৫২)।
পুলিশ জানান, সকালে ডিহি ইউনিয়নে কয়েকজন বিএনপি কর্মী এলাকায় নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে। এসময় বেশ কয়েকজন বিএনপি কর্মী পালিয়ে যেতে সক্ষম হন। পরে ঘটনাস্থল থেকে আটটি হাতবোমা জব্দ করা হয়।
শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন  জানান, আটক পাঁচজন ও অজ্ঞাতনামা আরো পাঁচ-ছয়জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। আটক বিএনপি কর্মীদের দুপুরে যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।