আঃজলিল, বিশেষ প্রতিনিধি: নিজেদের ঈদ বোনাসরে টাকায় ছিন্নমুল অসহায়দরে ইফতার করালো যশোরের পুলিশ। সবাই যখন নিজেদের বোনাসরে টাকা দিয়ে কেনাকাটা নিয়ে ব্যস্ত তখন পুলিশের মিডিয়া সেলে কর্মরত চার কনস্টেবল মানবিক দিক বিবেচনা করে নিজেদের বোনাসের টাকা দিয়ে ছিন্নমূল অসহায় মানুষের ইফতার সামগ্রী বানাতে ব্যস্ত।
অফিসের শত ব্যস্ততার মাঝেও নিজেরা বাজার এবং ইফতার সামগ্রী প্যাকেটে করে বিকেল বেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
এসময় যশোর শহররে গরীব শাহ্ মাজার, দড়াটানা মোড়, চিত্রার মোড় ,, মনিহার, রেলগেট, চাঁচড়া, আরবপুর, পালবাড়ী এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেন। পুলিশের মিডিয়া সেলের কনস্টেবল সোহেল রানা বলেন, আমাদের যশোর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করে যাচ্ছেন। আমরা আমরা তার এই মহৎ উদ্যোগ দেখে নিজেদের বোনাসের টাকা দিয়ে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করছি।



