× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

বাল্য বিবাহমুক্ত মেহেরপুর গড়ার লক্ষে সরকারি কর্মচারীদের বর্ণাঢ্য র‌্যালি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর : ‘‘যেখানেই বাল্যবিবাহ সেখানেই প্রতিরোধ’’ এই স্লোগানকে সামনে রেখে বাল্য বিবাহমুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্য বর্ণাঢ্য র‌্যালি করেছে জেলার সরকারি কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মকিম উদ্দিনের নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে যেয়ে শেষ হয়।

র‌্যালিতে বাল্য বিবাহ রোধে সামাজিক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরণের স্লোগান দেওয়া হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মকিম উদ্দিন, গাংনী সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আকরাম হোসেন প্রমূখ । আরো উপস্থিত ছিলেন জেলার সকল বিভাগের সরকারি কর্মচারী বৃন্দ


সংগঠনের সদস্যরা বলেন,বাল্য বিবাহরোধ করতে গ্রাম-গঞ্জের মানুষকে সচেতন করার লক্ষ্যে এ ধরনের আয়োজন। এসময় তারা জানান, মেহেরপুর জেলাকে বাল্য বিবাহ ঘোষনা করা হবে ২৭ ফেব্রুয়ারী। ঐদিন থেকে আমরা সবাই এক সাথে থেকে আরো জোর প্রতিরোধ গড়ে তুলবো যাতে আর কোন মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে জীবনের সর্বনাশ ডেকে না আনতে হয়।


এ ক্যটাগরির আরো খবর..