× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

বাংলাদেশ রেলওয়েতে ১৮০ পদে চাকরি

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

ডেস্কঃ মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য চাকরির সুযোগ দিয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ রেলওয়ে। ‘ট্রেড অ্যাপ্রেন্টিস’ পদে ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতাঃ  পদটিতে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস প্রার্থীরা। প্রার্থীদের বয়স ১৪ জুলাই, ২০১৬ তারিখে ১৬ থেকে ২০ বছর হতে হবে।

বেতনঃ  নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতন পাবেন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। সাথে থাকবে ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা।

পরীক্ষা পদ্ধতিঃ আবেদনকারীদের সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার মান থাকবে ৫০। শতকরা ৫০ ভাগ নম্বর পেলেই প্রার্থী পাস করেছেন বলে বিবেচনা করা হবে।

আবেদন প্রক্রিয়াঃ পদটির জন্য আবেদন ফরম, পরীক্ষার প্রবেশপত্র ও অন্যান্য তথ্য পাওতা যাবে www.railway.gov.bd ঠিকানায়। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্র ও ৫০ টাকা পরীক্ষার ফিসহ জমা দেওয়া যাবে ‘চিফ পার্সোনাল অফিসার/পূর্ব, বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই-২০১৬।

বিস্তারিত জানতে দৈনিক কালেরকণ্ঠ পত্রিকায় জুন, ২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


এ ক্যটাগরির আরো খবর..