× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

পিআইডি

বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা পরিদর্শন করলেন ফয়েজ আহমদ তৈয়্যব

Kishori
হালনাগাদ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)-এর কার্যালয় পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

মতবিনিময়কালে তিনি টেশিস-এর চলমান কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে আত্মনির্ভরতা অর্জনে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেশিসকে আরো কার্যকর ও আধুনিক করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।

মিটারে সিম দেওয়ার বিষয়ে বিশেষ সহকারী বলেন, মিটারে ২জির পরিবর্তে ৪জি, ৫জি সিম দিন। এক্ষেত্রে বিটিসিএল থেকে আইওটি সিম সংগ্রহ করলে খরচ কম হবে বলেও তিনি মন্তব্য করেন। প্রোডাক্ট লাইন স্লিম এবং এফিসিয়েন্ট রাখতেও তিনি কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সভায় টেশিস এর ব্যবস্থাপনা পরিচালক ড. মনোয়ার হোসেন মোল্লা, মহাব্যবস্থাপক দেবাশীষ রায়সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..