লায়ন মোঃ গনি মিয়া বাবুলঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, উন্নয়নকে টেকসই করতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ পরিবেশন করতে হবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরো বলেন, মানুষের মানবিক মর্যাদা, সাম্য ও আইনের শাসন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি আরো বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্যে শক্তিশালী গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশী। গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০২০-২১ কার্য মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ ও ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ এর জন্মদিন উপলক্ষে ৮ ফেব্রুয়ারি সকালে ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্লাবের উপদেষ্টা এডভোকেট মোঃ আতাউর রহমান আকাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা মোঃ আকতারুজ্জামান, মোঃ শাহিন মোল্লা, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, নবনির্বাচিত সভাপতি মোঃ রোমান শাহ আলম প্রমুখ। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।





