কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি করলেন আল্লামা শফী

দি নিউজ ডেক্সঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিশেষ কোনো জাতি বা গোষ্ঠীর জন্য প্রেরিত হননি। তিনি সমগ্র বিশ্বজগৎ ও মানবতার জন্য প্রেরিত হয়েছেন। আল্লাহ’র ভালোবাসা পেতে হলে প্রিয় নবীর আনুগত্য স্বীকার ও তার আদর্শ অনুসরণ করতে হবে।

অথচ কাদিয়ানীরা বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা.)কে শেষ নবী হিসেবে মানতে নারাজ। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে দাবি করে। সে কারণে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। শুক্রবার রাতে হবিগঞ্জ উমেদনগর জামিয়া ইসলামিয়া আরাবিয়া টাইটেল মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, নিয়ত সহিহ না হলে ইমান আমল কোনো কিছুই কাজে আসবে না। উন্নত জাতি গঠনের জন্য চরিত্রবান প্রজন্ম তৈরি করতে হবে। তাই শিক্ষার্থীদের স্মার্ট ফোনের অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। আল্লামা শফী বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও জাতি-গোষ্ঠীর লোকের বসবাস। তারা যেভাবে বাংলাদেশে বসবাস করছে কাদিয়ানীরাও একইভাবে বসবাস করবে। তিনি বলেন, বর্তমান অশান্ত পৃথিবীতে শান্তির সুবাতাস আনয়নে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুশীলন ও অনুসরণ করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।