× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ফেবারিট ভারতই: ওয়াসিম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ভারত ও পাকিস্তান এই দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্কের জন্য দীর্ঘদিন ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারেনি। ক্রিকেটে এই দুই দলের মধ্যকার ম্যাচ যেন পরতে পরতে উত্তাপ আর বাড়তি উত্তেজনা।

সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও এশিয়া কাপের চলতি আসরে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আর এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এই দুই দলের মধ্যকার ম্যাচে ভারতই জিতবে বলে মনে করছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আকরাম।

এশিয়া কাপে ২৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি। তার আগে জল্পনা-কল্পনা চলছে ওই ম্যাচ নিয়ে। দুই দেশের সাবেক ক্রিকেটাররা মেতে উঠেছেন কথার লড়াইয়ে। কিন্তু পাকিস্তান প্রাক্তন তারকা ওয়াসিম আকরাম প্রত্যাশার চাপ ঝারতে ভারতকে ফেবারিট দাবী করে বলেন, ‘পাক-ভারত লড়াই মানেই উত্তেজনাকর ম্যাচ। ভালো একটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছে ক্রিকেটভক্তরা। সম্প্রতি ভারত ভালো ক্রিকেট খেলছে। সুতরাং ওই ম্যাচে আমি মনে করছি ভারতই ফেবারিট।’

সর্বশেষ ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ডিসেম্বরে দুবাইয়ে একটি সিরিজ আয়োজনের কথা থাকলেও দুপক্ষের সমঝোতা না হওয়ায় শেষপর্যন্ত তা মাঠে গড়ায়নি। ভারতে মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহন নিয়ে আপত্তি জানিয়েছে। তাই বাংলাদেশে এই দুই দলের মধ্যকার  রোমাঞ্চকর ম্যাচটির জন্য ক্রিকেটপ্রেমীর অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..