× Banner
সর্বশেষ
সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই – স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার সহায়তা ঘোষণা অস্ট্রেলিয়ার বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত তথ্য রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে – তথ্যমন্ত্রী

ফুলবাড়ীতে সনাতন ধর্মালম্বীদের উত্থানৈকাদশীর উপবাস,পূজাঅর্চনা ও ব্রত পালন

admin
হালনাগাদ: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

মাহফুজার রহমান মাহফুজ ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সনাতন ধর্মালম্বীদের উত্থানৈকাদশীর উপবাস উপলক্ষ্যে নাওডাঙ্গা পুলের পাড় সার্বজনীন পূজা মন্দিরে “সৎসঙ্গ জয়গুরু” সংগঠনের আয়োজনে শুক্রবার বিকাল থেকে সাররাত ব্যাপি কর্মসূচি পালন করেছে।এদিনে উপজেলার বিভিন্ন অঞ্চলের সনাতন ধর্মালম্বীরা এ মন্দিরে জমায়েত হন।
উত্থানৈকাদশীর উপবাস  উপলক্ষ্যে আগত পূণ্যার্থীদের মাঝে উত্থানৈকাদশীর উপবাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন পুরোহিত শ্রী পরিতোষ ঠাকুর।
এসময় তিনি বলেন উত্থানৈকাদশীর উপবাস  সনাতন ধর্মালম্বী তথা গোটা মানব জাতীর কল্যানের একটি পবিএ ব্রত।এসময়  সমগ্র বিশ্বের মঙ্গল কামনা করা হয়।
এর আগে উত্থানৈকাদশীর উপবাস  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন “সৎসঙ্গ জয়গুরু” সংগঠনের সভাপতি ও ফুলবাড়ী সদর ইউনিয়নের ৭নং ওয়াডের ইউপি সদস্য শ্রী বিমল চন্দ্র সেন।সারা রাত ব্যাপি অনুষ্ঠানে পবিত্র গীতা থেকে পাঠ,ধর্মীয় আলোচনা এবং কীর্তন পরিবেশন করা হয়।কীর্তন পরিবেশন করেন শ্রী রাখাল(বাবু)  ও শ্রীমতি জয়া রানী।
এসময় উপস্হিত সকল বয়সের পূণ্যার্থীগন মনোযোগসহকারে আলোচনা শোনেন।ধর্মীয় সভায় আগত শ্রী মাখন চন্দ্র রায়(৫০) বলেন,আমরা সপরিবারে আজকে একাদশীর ব্রত পালন করেছি সারারাতে ভগবানের আরাধনা করে রাত্রি জাগরণ করবো।ভগবানের সন্তুষ্টি লাভের আশায়ই আজকের পূজাঅর্চনা।শ্রী ধর্ম চন্দ্র রায়(৩৩)বলেন,আজকে আলোচকগণ যে আলোচনা করেছেন তা আমরা মেনে চলার চেষ্টা করবো।
উল্লেখ্য,  উপজেলার বিভিন্ন স্হানে পূজা মন্দির ছাড়াও সনাতনধর্মালম্বীরা নিজ নিজ বাড়ীতে একাদশী পালন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..