× Banner
সর্বশেষ
সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই – স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার সহায়তা ঘোষণা অস্ট্রেলিয়ার বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত তথ্য রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে – তথ্যমন্ত্রী

শার্শা প্রতিনিধি

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত তথ্য

ACP
হালনাগাদ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত তথ্য
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত তথ্য

বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে গতকাল যাতায়াত করেছে ২০১১ জন পাসপোর্টধারী। এসময় ভারতের সাথে ৩০৪ ট্রাক পণ্যের আমদানি-রফতানি বাণিজ্য হয়েছে। এতে ভ্রমণ খাতে সরকারের প্রায় ৯ লাখ টাকা আর বাণিজ্য খাতে প্রায় ৬ কোটি টাকা রাজস্ব আহরণ হয়েছে।
সোমবার (০৩রা আগষ্ট) বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বেনাপোল রুটে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় মানিচেঞ্জার ব্যবসায়ীদের তথ্য মতে, রোববার বাংলাদেশি ১০০ টাকার বিনিময়ে মিলেছে ৭৯.০০ ভারতীয় রুপি এবং ভারতীয় ১০০ রুপিতে বাংলাদেশি টাকা পাওয়া গেছে ১২৪ টাকা। প্রতি ইউএস ডলারের ক্রয় মূল্য ছিল ১২৪.৫০ টাকা এবং বিক্রয় মূল্য ১২৫.৫০ টাকা।
বন্দরের তথ্য মতে, বেনাপোল ও পেট্রাপোল মধ্যে সকাল ৯ টা থেকে আমদানি ও রফতানি বাণিজ্য শুরু হয়। রোববার আমদানি হয় ২৭১ ট্রাক। আমদানি পণ্যের তালিকায় রয়েছে শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক,মটর পার্টস,কসমেটিক্স, কেমিকেল, শিশু খাদ্য, অক্সিজেন, মাছসহ বিভিন্ন পণ্য।
রফতানি হয়েছে মাত্র ৩৩ ট্রাক পণ্য। রফতানি পণ্যের মধ্যে রয়েছে বসুন্ধরা টিসু,  কেমিকেল, মাছ ও ওয়ালটন পণ্য সামগ্রী। ভারত সরকারের নিষেধাজ্ঞায় কারনে বেনাপোল স্থলপথে পাট,পাটজাত দ্রব,তৈরী পোশাক,কাটের তৈরী আসবাব পত্রসহ কয়েকটি পণ্য রফতানি হয়না।দেশীয় শিল্প সুরক্ষার কারন দেখিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিষেধাজ্ঞায় সুতাসহ কয়েকটি পণ্য আমদানি বন্ধ আছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সামসুর রহমান জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে প্রতিদিন প্রায় ৭০০ ট্রাক পণ্যের বাণিজ্য হতো। তবে গতবছরের ৫ আগস্টের পর দুই দেশের একের পর এক বাণিজ্যের উপর নিষেধাজ্ঞায় আমদানি, রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত অর্ধেকের নিচে কমে এসেছে।  এতে দুই দেশের ব্যবসায়ীরাই বড় ধরনের বিড়ম্বনা ও ক্ষতির মুখে পড়েছেন।
ইমিগ্রেশন তথ্য জানান, প্রতিদিন ভোর সাড়ে ৬টা থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয় পাসপোর্টধারী যাতায়াত। রোববার ভোর সাড়ে ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দেশের মধ্যে মোট যাতায়াত করেছে ২০১১ জন। এদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ১০৮৭ জন।
এর মধ্যে বাংলাদেশি ৮৫৩ জন, ভারতীয় ছিল ২৩৪ জন এবং  এসময় ভারত থেকে ফিরেছে ৯২৪ জন। এর মধ্যে বাংলাদেশি ৬৮৭ জন, ভারতীয় ছিল ২৩৭ জন। ৫ আগস্টের পর ভিসা জটিলতায় পাসপোর্টধারী যাতায়াত কমে যায় এবং ভারতের নিষেধাজ্ঞার কারনে বেনাপোল-কলকাতা রুটে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..