× Banner
সর্বশেষ
মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী

পিআইডি

পুরোনো গাড়ির মতো দম ফুরিয়ে যাওয়ায় বিএনপি এখন নীরব -তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
দম

পুরোনো গাড়ির মতো দম ফুরিয়ে যাওয়ায় বিএনপি এখন নীরব পদযাত্রা কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে রাজশাহীর মাদরাসা মাঠ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, গাড়ি পুরোনো হয়ে গেলে যেমন মাঝেমধ্যে স্টার্ট দিতে হয়। বিএনপিও কদিন পরপর কর্মসূচি দিচ্ছে ওই পুরোনো গাড়ি স্টার্ট দেওয়ার মতো।

তিনি বলেন, গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ মানুষের সঙ্গে রয়েছে। মানুষের খোঁজখবর, সুখে-দুঃখে, অভাব-অভিযোগে শুধু আওয়ামী লীগকেই পাওয়া গেছে। দেশে যখনই ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হয় তখন আওয়ামী লীগকেই পাওয়া যায়।

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাজশাহীতে লাখ লাখ মানুষের সমাবেশ হবে। এই মাঠে কোনোভাবেই এতো মানুষকে জায়গা দেওয়া যাবে না। মাঠের বাইরেও অনেক মানুষ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..