× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ফরিদপুরের সদরপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮

নাজমুল নিরব খান,ফরিদপুর সদরপুর থেকেঃ  ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ৯রশি গ্রামের বেইলীব্রীজ(আখির কুম) থেকে এক অজ্ঞাত যুবকের উলঙ্গ লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে প্রাথমিক অনুসন্ধান শেষে ফরিদপুর মর্গে প্রেরন করেছে সদরপুর থানা পুলিশ।

অজ্ঞাত ঔ যুবকের এখনো কোনো পরিচয় পায়নি পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক(৩৮),তার মুখে কালো রংয়ের চাপদাড়ি রয়েছে। এছাড়াও মরদেহের শরীরে গুরুত্বপূর্ন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

জানাযায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৯রশি গ্রামের ভ্যান চালক মোঃ হেলেন মিয়া ব্রীজ দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় কুমের মধ্যে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। ওই সময় এলাকার লোকজনসহ পথচাড়িরা লাশটি দেখতে কুমের চারদিকে ভীর জমায়।

এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারকে জানালে তিনি পুলিশের সাথে কথা বলে ঘটনাটি তদন্ত করতে বলেন।পরে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে স্থলে গিয়ে কুমের মধ্যে থেকে লাশটি উদ্ধার করে সদরপুর থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশীদ জানান, লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা দায়ের শেষে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।পরিচয় জানতে পারলে আপনাদের জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..