× Banner
সর্বশেষ
ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আবু নাসের, ফরিদপুর ব্যুরো:

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় পুলিশী অভিযানে গ্রেপ্তার-৩০

ACP
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
গত ২৪ ঘন্টায় পুলিশী অভিযানে গ্রেপ্তার-৩০

গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ১৯ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়াও পতিতা বৃত্তিতে সহায়তাকারী ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।
ফরিদপুর জেলা পুলিশ জানান, অফিসার-ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম রবিবার বিকালে অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন গোয়ালচামট সাকিনস্থ পিটিআই অফিসের বিপরীত পাশে অবস্থিত আবাসিক হোটেল আলবেগ থেকে মোঃ আকরাম শেখ (৪০), পিতা-মৃত হালিম শেখ, সাং-গুনবহা,  মিলন বিশ্বাস (৪০), পিতা-মৃত ঋষিকান্ত বিশ্বাস, সাং-মহিসালা, উভয় থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুরদ্বয়কে ধৃত করেন। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায় যে, তারা  টাকার লোভে অবৈধভাবে টাকার বিনিময়ে রুম ভাড়া দিয়া পতিতাবৃত্তি করার সুযোগ সৃষ্টি করিয়া দেয়। এই সংক্রান্তে এসআই/সাইফুল ইসলাম  বাদী হয়ে কোতয়ালী একটি এজাহার দায়ের করেন।
কোতয়ালী থানা পুলিশ কর্তৃক  ৪ টি মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করা হয়।মধুখালী থানা পুলিশ কর্তৃক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন নিয়মিত মামলার আসামি গ্রেফতার করা হয়।
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক ১টি মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়।আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ২টি মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয়।ভাংগা থানা পুলিশ কর্তৃক ২ টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। নগরকান্দা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২জন নিয়মিত মামলার আসামী গ্রেফতার করা হয়।
সালথা থানা পুলিশ কর্তৃক ১ টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন নিয়মিত মামলার আসামী গ্রেফতার করা হয়।ফ‌রিদপুর ট্রা‌ফিক বিভাগ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা – ১২ টি, নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা-  ১৯ টি, আদায় কৃত জর‌মিানার প‌রিম‌ান- ৭৩,০০০ টাকা। আটক স‌ংখ‌্যা-মোটর সাইকেল ০৫, ট্রাক ০১ টি।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।


এ ক্যটাগরির আরো খবর..