× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

নিউজ ডেক্স

চাচাতো ভাইয়ের সহযোগিতায় প্রেমিকাকে ধর্ষণ, শ্রীঘরে প্রেমিক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
চাচাতো ভাইয়ের সহযোগিতায় প্রেমিকাকে ধর্ষণ, শ্রীঘরে প্রেমিক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে এক কলেজছাত্রীকে (১৯) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাগর চন্দ্র দাশ (২৫)। সে উপজেলার বীরকোট গ্রামের মালি বাড়ির দুলাল চন্দ্র দাসের ছেলে।

গতকাল সোমবার ২৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার সাগর চন্দ্র দাশকে নির্যাতনের শিকার ছাত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানী শেষে তাঁকে জেল হাজতে পাঠান। এর আড়ে রোববার দিবাগত রাতে উপজেলার বীরকোট গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

লিখিত অভিযোগে কলেজছাত্র অভিযোগ করেন, তিনি স্থানীয় একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী। কলেজে আসা-যাওয়ার সুবাধে কানকিরহাট বাজারের সেলুন ব্যবসায়ী সাগরের সাথে পরিচয় হয়। যার সূত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ৭ ডিসেম্বর রাতে সাগর কৌশলে ঘরে ঢুকে তার এক চাচাতো ভাইয়ের সহযোগীতায় তাঁকে বিয়ের কথা বলে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর গত ১৫ জানুয়ারি স্থানীয় কানকিরহাট বাজারে সর্বশেষ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযোগে ছাত্রী উল্লেখ করেন, তিনি বিয়ের বিষয়ে অভিযুক্ত সাগর ও তাঁর পরিবারকে বললে তারা নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তিনি তাঁর পরিবারকে ঘটনাটি জানালে তাঁরা সাগরের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এতে বাধ্য হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত সাগর এবং তাঁর সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি চান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, ছাত্রীর অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিক তা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় সাগর চন্দ্র দাশসহ তিনজনকে আসামি করা হয়েছে। প্রধান অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..