× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষকদের বদলির কাজ চলতি মাসে শুরু

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
প্রাথমিক শিক্ষকদের বদলির কাজ চলতি মাসে শুরু

চলতি মাসে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃজেলা, আন্তঃবিভাগ ও আন্তঃসিটি কর্পোরেশনের মধ্যে বদলির কাজ শুরু হচ্ছে। এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সচিব ফরিদ আহাম্মদ বলেন, সহকারী শিক্ষক বদলি কার্যক্রম পরিচালনার জন্য সফটওয়্যারের কিছু কাজ করতে হবে। আমরা তা শুরু করছি। আমরা ইতোমধ্যে উপজেলার মধ্যে বদলি শুরু করেছি। ২৫ হাজার শিক্ষকের বদলি সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নের পথে।

উল্লেখ্য, তিন বছর বন্ধ থাকার পর গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়। পরে নীতিমালা নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় আবেদনের সময় বাড়িয়ে ৬ অক্টোবর করা হয়। পরে ডিসেম্বরে বদলির জন্য আবেদন করেন ২৫ হাজার শিক্ষক।


এ ক্যটাগরির আরো খবর..