× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি বরিশাল

পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক

চেকপোস্টে পুলিশ পরিচয় দেওয়ার পর যাচাই-বাছাইয়ে ভূয়া প্রমাণিত হওয়ায় সাত্তার হোসেন নামের এক যুবককে বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে আটক করে হাইওয়ে পুলিশের সদস্যরা। আটককৃত সাত্তার গৌরনদী উপজেলার পূর্ব বভর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।

গৌরনদী হাইওয়ে পুলিশের এস আই আবুল বাসার বলেন, ওভার স্পিডের কারনে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোষ্টে একটি গাড়ি (পিকআপ) থামানো হয়। পরবর্তীতে গাড়ির কাগজপত্র না থাকায় এবং ওভার স্পিডের কারনে একটি মামলা দেই।

এসময় সে (সাত্তার) নিজেকে এসবি’র লোক বলে দাবী করেন। এসময় তার কাছে বিপি নম্বার চাইলে তিনি তা দেখাতে অপরাগতা প্রকাশ করেন। তাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে ভূয়া পুলিশ বলে স্বীকার করে। পরবর্তীতে তাকে আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ
করেন। তবে আটক যুবক সাত্তার হোসেন বলেন, চেকপোষ্টে গাড়ি থামানোর পর কাগজপত্র দেখিয়ে যাওয়ার সময় পূনরায় আমাকে থামানো হয়।

এসময় আমি পুলিশ পরিবারের লোক বলেছি তবে পুলিশ পরিচয় দেয়নি। এরপরও আমাকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..