× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল পঞ্চগড়ের বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক  দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগাতে হবে – শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, নয়া প্রধানমন্ত্রী হতে পারেন শাহবাজ শরিফ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০২২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হল জাতীয় সংসদে। পাকিস্তানের দু’টি প্রধান বিরোধী দলের জোট এই প্রস্তাব এনেছে। ১৬১ জন সদস্য প্রস্তাবটি উপস্থাপনের পক্ষে ভোট দিয়েছেন। ৩৪২ সদস্যের পাক  পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে ইমরান খান সরকারে কমপক্ষে ১৭২টি ভোট দরকার। ইমরানের নিজের দল পিটিআই-এর সদস্য ১৫৫ জন। যদিও আজ ভোটাভুটি হওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বুধবার পর্যন্ত মুলতুবি করা হয়েছে।পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

আগামী সাতদিনের মধ্যে পদত্যাগ করতে পারেন ইমরান। আর নয়া পাক প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা তথা নওয়াজের ভাই শাহবাজই। এদিকে ইমরান ঘনিষ্ঠ পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের বিরুদ্ধেও অনাস্থা এনেছে বিরোধীরা। সব মিলিয়ে ঘরে-বাইরে কোণঠাসা ইমরান।

বিরোধীদের দাবি, সরকার টিকিয়ে রাখার জন্য ম্যাজিক ফিগার ১৭২ জন সাংসদের সমর্থন নেই শাসক দলের৷ ইমরান খানের বিপদ আরও বাড়িয়ে দিয়েছে পাক সেনাবাহিনী৷ তারাও সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাক সেনাবাহিনীর মদতে ২০১৮ সালে ক্ষমতার স্বাদ পেয়েছিলেন ইমরান৷ এখন সেনাবাহিনীর পদস্থ কর্তারাই তাঁকে আর সাহায্য করতে চাইছেন না৷ রাজনৈতিক দলগুলির হাতে পাক প্রধানমন্ত্রীর ভাগ্য ছেড়ে দিয়েছে সেনাবাহিনী।

এ যাত্রায় বোধ হয় আর গদি বাঁচানো সম্ভব নয় ইমরানের পক্ষে। যতই বিদেশি অর্থে সরকার বদলের ষড়যন্ত্রের অভিযোগ তুলুন প্রাক্তন পাক ক্রিকেটার। কারণ সোমবার পাক সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা পেশ করে দিল বিরোধীরা। ইতিমধ্যে নয়া পাক প্রধানমন্ত্রীর নামও ভেসে উঠছে। সব মিলিয়ে ক্ষমতা হারানোর পথেই ইমরান।

রবিবার বিকেলে ইসলামাবাদের প্যারেড ময়দানে গণ সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই। সেখানে লক্ষধিক মানুষের সামনে ইমরান অভিযোগ করেন, বাইরে থেকে পাকিস্তানের বিদেশ নীতিকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

ইমরান বলেন, “বেশ কয়েক মাস ধরেই এটা চলছে। কে এই লোকগুলোকে একজোট করছে, তা আমরা জানি, কিন্তু সময় বদলে হয়েছে। এটা জুলফিকার আলি ভুট্টোর আমল নয়।” পাক কূনীতিকদের বক্তব্য, এমন অভিযোগে কাজ হবে না। এবার গদি ছাড়তেই হবে ইমরানকে।

কথা মতো এদিনই পাক সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনস্থা প্রস্তাব পেশ-এ নেতৃত্ব দেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ (Shahbaz Sharif)।

উল্লেখ্য, ৩৪২ আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সংখ্যা হল ১৭২। ইমরানের নিজের দল পিটিআই-এর সদস্য ১৫৫ জন। ইমরানের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। এদিকে আজ অনাস্থা প্রস্তাব পেশের পরেই ৩০ মার্চ পর্যন্ত স্থগিত হয়েছে পাক সংসদের অধিবেশন। জানা গিয়েছে ৩১ মার্চ হবে অনাস্থা নিয়ে আলোচনা।

প্রসঙ্গত, ইমরানের বিরুদ্ধে গদি হারানোর জল্পনার মধ্যেই সম্প্রতি খোঁজ মিলছে না তেহরিক-ই-ইনসাফের বেশ কিছু নেতা-মন্ত্রীর। কম পক্ষে ৫০ জন মন্ত্রীর দেখা মিলছিল না বলে জানা গিয়েছিল।এই ঘটনায় ইমরান খানের দিকেই অভিযোগের আঙুল উঠেছিল।


এ ক্যটাগরির আরো খবর..