× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছায় ৩ জুয়াড়ী ও ৩ গাঁজা বিক্রেতা আটক

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
৩ জুয়াড়ী ও ৩ গাঁজা বিক্রেতা আটক

পাইকগাছা থানা পুলিশ গাঁজা ও জুয়া খেলার আসর থেকে ৬ জনকে গ্রেফতার করেছে। উপজলার রাড়ুলীতে থানা পুলিশ ১শ ১০ গ্রাম গাঁজাসহ আরশাদ গাজী ও রানা নামে দু’জন এবং গদাইপুর গ্রামের জুয়া খেলার আসর থেকে শেখ আতাউর রহমান, ফজর আলী ও জিন্নাত কে গ্রেফতার করেছেন।

বুধবার সন্ধ্যায় পৃথক-পৃথক অভিযানে শ্রীকন্ঠপুর ক্লাবের পাশ থেকে আরশাদ গাজীকে ও উত্তর শ্রীকন্ঠপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে রানাকে গ্রেফতার করা হয়। আরশাদ গাজীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার রাতে গদাইপুরের আমজেদ মুন্সির আম বাগান থেকে সাবেক ইউপি সদস্য শেখ আতাউর রহমান আতা, ফজর আলী ও জিন্নাত কে গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার দুপুরে পূর্ব গজালিয়া গ্রামের মৃত মোহর আলী গাজীর পুত্র আক্তারুল গাজী (৩৫) কে ৬শত গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

এসব অভিযান পরিচালনা করেন এস আই মোঃ তাকবীর হুসাইন, এস আই মোস্তাফিজুর রহমান, এসআই শাহাদাৎ হোসেন ও এ এস আই মঞ্জুর ও এ এস আই শরীফুল সহ সঙ্গীয় ফোর্স।

থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, বিশেষ অভিযানে এদেরকে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় থানায় মাদক দ্রব্য আইন ও জুয়া আইনে মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..